০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সুনামগঞ্জে পুলিশের অভিযান: ৩১টি ভারতীয় গরুসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৬:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের সুরমা নদীতে পুলিশের বিশেষ অভিযানে ৩১টি ভারতীয় গরুসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকায়।

সুনামগঞ্জ সদর থানার সূত্রে জানা গেছে, দোয়ারা বাজারের সীমান্তবর্তী এলাকা বোগলা বাজার থেকে নদীপথে গরু পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি স্টিল নৌকায় তল্লাশি চালিয়ে ৩১টি গরু জব্দ করা হয়। নৌকায় থাকা গরু এবং পণ্যের সঙ্গে কোনো বৈধ কাগজপত্র বা ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় দুইজনকে আটক করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গরুগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটককৃত গরু ও নৌকাটি আইনি প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সুরমা নদী, অভিযান, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ