পাঁচ অঞ্চলে বিভক্ত সিসিকের ৪২ ওয়ার্ড
দৈনন্দিন
প্রকাশঃ ৫ মে, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর কমিশনার (ডিআইজি) মো. জিললুর রহমান-কে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-কে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলাম-কে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি, সিলেট, ডিআইজি, এসপি, মৌলভীবাজার