০৫ মে ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ মে, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন


লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসির শাখা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রিয়াঙ্গন মার্কেটে গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও  মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড উন্ডাস্ট্রির সভাপতি মো:শামসুল হক, সহ-সভাপতি ​এনামুল হক, সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জিয়াউল হকসহ অন্যান ব্যবসায়ীক নেতৃবৃন্দ,সুনামগঞ্জ শাখার সহকার মহাব্যবস্থাপক জয়নাল আহমদ এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন বা নগদবিহীন ব্যাংকিংয়ের কোনো বিকল্প নেই। কিউআর কোড, পস মেশিন,ডেবিট, কেড্রিট কার্ড বা মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করলে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, অন্যদিকে তা অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছ।

​ক্যাম্পেইন চলাকালীন পূবালী ব্যাংকের পক্ষ থেকে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্যাশলেস ব্যাংকিং অ্যাপ ব্যবহার, কিউআর কোড জেনারেট করা এবং ডিজিটাল পেমেন্টের বিভিন্ন সুবিধা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। তিন দিনের এই ক্যাম্পেইনটি প্রিয়াঙ্গন মার্কেটসহ শহরের বিভিন্ন পয়েন্টে চলবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, পূবালী ব্যাংক, ডিজিটাল লেনদেন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ