১৩ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি কোতোয়ালী থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মরদেহ উদ্ধার, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ