কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বোরো ফসল রক্ষার জন্য বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নলুয়ার হাওরের ভুরাখালি স্লুইস গেট সংলগ্ন ৪ নম্বর প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানের পরে ইউএনও’র সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা ও ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ–সংস্কার তদারক কমিটির সদস্য সচিব শেখ ফরিদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, ইউপি সদস্য অনিল দাস প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তা ও তদারক কমিটির সদস্য সচিব শেখ ফরিদ জানান, জগন্নাথপুর উপজেলায় মোট ৩৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠিত হয়েছে, যার মধ্যে ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। কাজটি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। এ প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ৬ কোটি ৫ লাখ টাকা।
জাগন্নাথপুর, সুনামগঞ্জ বোরো ফসল, ফসল রক্ষার জন্য বাঁধ মেরামত