কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রায় দেড় হাজার বাইকপ্রেমীর অংশগ্রহণে শেষ হয়েছে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস (২০২৫)– সিজন ২’।
শুক্রবার সকাল থেকে শনিবার (১২ ও ১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দ্বিতীয়বারের মতো সিলেট বাইকিং কমিউনিটির (এসবিসি) আয়োজনে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবে দেশের বিভিন্ন রাইডার্স ক্লাবের ১২০ জন রেসার অংশ নেন, যাদের মধ্যে ২০ জন নারী রেসার ছিলেন।
২০২৪ সালে ইয়ামাহা–এসিআই মটরসের সঙ্গে সিলেট বাইকিং কমিউনিটির পথচলা শুরু হয়। এর ধারাবাহিকতায় ইয়ামাহা বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী এ আয়োজনে প্রো-ট্রেক ও ইজি ট্রেকসহ নানা রোমাঞ্চকর বাইকিং কার্যক্রম উপভোগ করেন রাইডাররা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। তিনি বলেন, ইয়ামাহা শুধু একটি ব্র্যান্ড নয়, এটি একটি বড় পরিবার। মোটরসাইকেল বিক্রির পাশাপাশি বাইক সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে এ আয়োজনকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সিলেট বাইকিং কমিউনিটির ফাউন্ডার সহীদ জামান বলেন, প্রতিবছর দেশব্যাপী বাইকপ্রেমীদের নিয়ে বড় পরিসরে আয়োজন করা হয়। এবারও লেডি বাইকারসহ সারাদেশ থেকে প্রায় দেড় হাজার বাইকার অংশ নিয়েছেন। ইয়ামাহা–এসিআই মটরসের সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া কুমিল্লা লেডি বাইকার্স ট্রেনিং ক্লাবের ফাউন্ডার স্বপ্নিল সুলতানা বলেন, শখ থেকে শুরু হলেও বাইকিং এখন তাঁর নেশায় পরিণত হয়েছে। এখানে ট্রেকে অংশ নেওয়া অনেক নারী রাইডার তাঁর কাছেই বাইক শেখা—এটাই তাঁর জন্য সবচেয়ে আনন্দের।
দুদিনের এই আয়োজনে ইয়ামাহার বিভিন্ন পণ্যের প্রদর্শনী ছিল। সন্ধ্যায় মণিপুরী নৃত্য ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা উৎসবের আনন্দ বাড়িয়ে তোলে।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। প্রো-ট্রেকে প্রথম হন মি. ৯৯, দ্বিতীয় আরিফুল ইসলাম ও তৃতীয় তাইজুল ইসলাম বাবু। ইজি ট্রেকে প্রথম মতিউর নিশান, দ্বিতীয় জরিপ মিয়া ও তৃতীয় দুলাল আহমেদ। নারী বিভাগে ইজি ট্রেকে প্রথম হন বৃষ্টি আক্তার, দ্বিতীয় সিন্তু জাহান ও তৃতীয় এ্যানি। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান স্বপ্নিল সুলতানা।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বাইকারমেলা