পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার ও সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্ট বসিয়ে বিশেষ টহল পরিচালনা করা হয়।
গতকাল শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চ ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, ওই ঘটনার পর থেকে ৫৫ বিজিবি অধীনস্থ ১৬টি বিওপি নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য যে, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
হবিগঞ্জ সীমান্ত, বিজিবি টহল, অবৈধ পারাপার, সীমান্ত নিরাপত্তা, ৫৫ বিজিবি