কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ন
সিলেটের ওসমাননিগরে আলহাজ মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার দাতা ও প্রতিষ্ঠাতা মরহুমা আলহাজ মিনা বেগম এবং মাদরাসার সভাপতি আলহাজ মাওলানা কাজী রফিক আহমদ (রাহ.)’র ইসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতার ছেলে মোহাম্মদ পাশার সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আজিজুর রহমান ধনপুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল আহাদ জিহাদী, কাজী মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মতিন গজনভী, হাফিজ মুহিব আহমদ রুমক, মাওলানা মুফতি হুমায়ুনুর রহমান লেখন, হাজী আজির উদ্দিন মেম্বার, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মো: লাকী মিয়া, মাওলানা আমিনুর রহমান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মস্তফা আহমদ মিছলু, মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী, শামছুর রহমান, মাওলানা শায়েস্তা মিয়া, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা সৈয়দ মোবাম্বির আলী প্রমুখ।
বক্তারা জানান, আলহাজ মিনা বেগম ছিলেন নানামাত্রীক গুনের অধিকারী। তিনি ও তার স্বামী মিলে দাখিল মাদরাসা, হাফিজি মাদরাসা, জামে মসজিদ ও ঈদগাহ নির্মান করে এই এলাকায় নারী শিক্ষার জাগরন তৈরি করে গেছেন। নারী শিক্ষা প্রতিষ্ঠায় মিনা বেগমের অবদান অতুলনীয়। ১৯৯৬ সালে ওসমানীনগরে তার প্রতিষ্ঠিত মাদরাসা একমাত্র মহিলা মাদরাসা। এ মাদরাসা ইসলামী শিক্ষায় বিরাট ভূমিকা পালন করছে। তার খেদমতের বিনিময় এলাকায় নারী শিক্ষার জাগরণ তৈরি হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষক ও সাবেক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন শুরুতে কুরআন তিলাওয়াত করেন কারী নাঈমুল হাসান চৌধুরী, নাতে রাসুল পাঠ করেন, শিক্ষার্থী ছানিয়া মেহরাজ চাঁদনী।
সিলেট, ওসমানীনগর, মাদরাসা, আলোচনা