২৯ জুন ২০২৬

রাজনীতি

সুনামগঞ্জে ডাকসু ভিপি

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) ভিপি আবু সাদিক কায়েম বলেন,  গত ৫৪ বছরের বাংলাদেশে ভারতীয় দালালরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ ছিলো ভারতের সাপ্লাই কলোনীর মতো। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে  রাজনৈতিক গোলামী শৃঙ্খলে বন্দী করে রেখেছিলো। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত।


শুক্রবার (০৫ ডিসেম্বর)  দুপুরে  সুনামগঞ্জের ছাতক শহরের ট্র্বাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  (ডাকসুর) ভিপি আবু সাদিক কায়েম এসব কথা বলেন। 


ভিপি বলেন, ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে।


তিনি আরও বলেন, ভারতীয়  আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের কবর দেয়া হয়েছে। দেশে আর কোন ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না। ভারত বাংলাদেশকে ষোল বছর  একটি কলোনি বানিয়ে রেখে ছিলো। সুশাসন আইনের শাসন মানুষের ভোটাধিকার কেড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সকল সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। ষোল বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।  


তিনি বলেন,  জুলাই বিপ্লবে এদেশের তরুণরা,  ছাত্ররা,  ফ্যাসিবাদের বিরুদ্ধে,  অন্যায়ের বিরুদ্ধে,  মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এতে আমাদের ২ হাজার ভাই শহীদ হয়েছে।  বহু মানুষ আহত হয়েছে।  যার বদলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। 


ভিপি আরোও বলেন,  জুলাইয়ের আঙ্খকা হলো একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়া। যে বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, মাফিয়া থাকবে না, যে বাংলাদেশে চাঁদাবাজি,  টেন্ডারবাজি থাকবে না। যে বাংলাদেশে শুধু থাকবে সাম্প্রদায়িক সম্প্রতি।  সেই সাথে   জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।  আর সেই ঐতিহাসিক দায়িত্ব হলো সামনে জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্বকে বেঁচে নেওয়া। যারা দূর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করবে, যারা দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে আমরা সেই নেতৃত্ব বেঁচে নিব। 


এদিকে,  আয়োজিত ছাত্র নাগরিক সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) ভিপি আবু সাদিক কায়েম সুনামগঞ্জ ৫ আসন (ছাতক-দোয়ারাবাজার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এবং ছাত্র নাগরিক সমাবেশের বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের ৩ বারেরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শেখ হাসিনা, ফ্যাসিস্ট, ভারত, ডাকসু, ভিপি, সাদিক কায়েম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ