প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনা, সিলেটে জামায়াতের উদ্বেগ
রাজনীতি
প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ২:৫৮ অপরাহ্ন
সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে, আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এমনটাই জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।
গত ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও উদ্বেগ কাটছে না দেশজুড়ে। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে কিছুটা উন্নতি হয়েছে। তবে হৃদ্যন্ত্র–সংক্রান্ত জটিলতা রয়ে গেছে। অন্যান্য শারীরিক সমস্যাও প্রায় অপরিবর্তিত।
এদিকে গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে এসে সরাসরি হাসপাতালে পৌঁছান বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।
উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। সেখানে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়ে প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বেগম খালেদা জিয়া, লন্ডন, বাংলাদেশ, চিকিৎসা