স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে বাংলাদেশ জামাতের ইসলাম প্রার্থী বদল করেছে। দলীটির হাই কমান্ডের সিদ্ধান্তে মাধবপুর চুনারুঘাট আসমে মাওলানা মুখলিছুর রহমানের পরিবর্তে চুড়ান্ত প্রার্থী করেছেন সাংবাদিক অলি উল্ল্যাহ নোমান।
সোমবার (১ ডিসেম্বর) দলীয় ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হবিগঞ্জ জেলা জামায়েতের দ্বায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান মাধবপুর-চুনারুঘাটের মানুষের কাছেই শুধু নয় দেশব্যাপী পরিচিতি রয়েছে। তিনি একজন সৎ, শিক্ষিত ও সজ্জন ব্যক্তি হিসাব মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। মাধবপুর-চুনারুঘাটের সচেতন মানুষ মনে করে তার মত একজন ব্যক্তি যদি সংসদ সদস্য পদে নির্বাচন করেন তাহলে দেশের পক্ষে সংসদে ভূমিকা রাখতে পারবেন।
এলাকায় তার ভক্ত ও সমর্থকরা গণসংযোগ করছেন নিয়মিত। মানুষেরও প্রত্যাশা তারমতো সৎ এবং দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই যেন আগামীতে সংসদে যাওয়ার সুযোগ পান।
অলিউল্লাহ নোমান দেশের একজন স্বনামধন্য সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতার জীবনে ২০১০ সালে সত্য লেখার কারণে সুপ্রিমকোর্টের নির্দেশে কারাবরণও করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন উদঘাটন করার পর সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ করতে হয়েছিল। দীর্ঘ ১২ বছর তিনি নির্বাসনে ছিলেন।
অলিউল্লাহ নোমানের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, এলাকার মানুষ ভোটে আামকে জয়ী করবেন বলে আমার বিশ্বাস ।
সিলেট, হবিগঞ্জ-২, জামায়াত ইসলামী