১৬ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মহানগর বিএনপির সভাপতি নাসিমের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।


নাসিম হোসাইনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।


বুধবার (২৬ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


কাউন্সিলের মাধ্যমে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাসিম হোসাইন। তবে গতবছরের আগস্টে পর তার পদ স্থগিত করে মিফতা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 


জুলাই-আগস্টের আন্দোলনে নাসিম দেশের বাইরে অবস্থান করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো বলে জানা গিয়েছিলো।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, মহানগর, বিএনপি, সভাপতি, নাসিম, স্থগিততাদেশ, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ