পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব–৯।
শনিবার (৮ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৭ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকার একটি মসজিদে ইমরুল মিয়ার ওপর হামলা চালান নিহত জাবেদ মিয়ার ভাই রোসেল মিয়া। ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরুল মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ২২ আগস্ট হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়ার লাশ উদ্ধার করা হয়। সে মামলায় নিহত ইমরুল মিয়া ছিলেন প্রধান আসামি। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। পুলিশ ধারণা করছে, প্রতিহিংসার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পর থেকে রোসেল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রোসেল মিয়া (১৯) নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এলাকায় আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব–৯ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সিলেট, র্যাব, হবিগঞ্জ, নবীগঞ্জ, হত্যাকাণ্ড