পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৬:২২ অপরাহ্ন
হবিগঞ্জে পৃথক অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় একজন শিশুসহ দুই ভুক্তভোগী উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় নবীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলার প্রধান আসামি রুমান মিয়া (২৮)–কে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
অন্যদিকে একই রাতে আরেকটি অভিযানে বানিয়াচং উপজেলার তকবাজখানি এলাকা থেকে জয় মিয়া (২০) নামে আরেক আসামিকে গ্রেপ্তার ও ৭ম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়। ওই মামলাটি চুনারুঘাট থানায় চলমান।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত দুজনকে ও উদ্ধারকৃত ভিকটিমদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।