০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নরসিংদীতে অপহরণ হওয়া স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন


নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। 


বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার সংলগ্ন তৈমুরনগর এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। আজ সন্ধায় র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। 


গ্রেপ্তার হওয়া দুইজন হলেন— নরসিংদীর রায়পুরা উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. কাজল মিয়ার ছেলে রহমত উল্লাহ খন্দকার (২১) ও একই গ্রামের মৃত ইকো মিয়ার ছেলে মো. কাজল মিয়া (৪৫)। 


র‌্যাব জানায়, ভুক্তুভোগী ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটি রাজি না হলে সে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানা সত্ত্বেও অভিযুক্ত যুবক উত্যক্ত করা বন্ধ করেনি।


এদিকে গতকাল সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সাবেক মেয়র কুদ্দুসের বাড়ির সামনে পৌঁছালে রহমত উল্লাহ ও তার সহযোগীরা মেয়েটিকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালায় র‍্যাব-৯। অভিযানে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।   


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত ওই স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‍্যাব-৯ , অপহরণ, স্কুলছাত্রী, উদ্ধার, সিলেট, নরসংদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ