০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৩:৪২ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।


বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মজাম উদ্দিন তেরা মিয়া (৪৮) কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল বুধবার রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 


র‌্যাব আরও জানায়, তিনি ২০১১ সালে কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। 

আটককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ, হত্যা, মামলা, যাবজ্জীবন, সাজাপ্রাপ্ত, আসামী, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ