শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ন
অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে আরিফুল হক নিজেই সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট চার আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাতেই এই সিদ্ধান্ত হয়েছে।
সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ।
এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি রাখা হয় এ নিয়ে সিলেটে বেশ জল্পনা কল্পনা চলছিল। সিলেট-৫ আসনে শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও সিলেট-৪ আসনে কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে বেশ আলোচনা চলছিল। এ অবস্থায় সবকিছুর অবসান ঘটিয়ে এই আসনে আরিফুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সিলেট-৪, আরিফুল হক চৌধুরী