শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নির্বাচন
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে সর্বশেষ ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলো।
এর পর দীর্ঘ ৩০ বছরে এই আসনটিতে বিএনপি দলীয় একক প্রার্থী পায় নি। জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন বিগত জাতীয় নিবার্চনগুলোতে।
এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। অবশেষে বিএনপির একক প্রার্থী পেয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
গত সোমবার এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদের নাম ঘোষনা করেন। এতে ৩০ বছরের দুঃখ ঘুচে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
জানা যায়, সুনামগঞ্জ-৩ আসনে সর্বশেষ বিএনপির দলীয় প্রার্থী ছিলেন জয়নুল জাকেরীন।
এরপর ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে এ আসনে প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হয়ে ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করেছিলেন। ২০১৪ ও ২০২৪ এর নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
১৯৯৬ সালে এ আসনে নিবার্চন করেছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবদুস সামাদ আজাদ, জাতীয় পার্টির ফারুক রশীদ চৌধুরী, বিএনপির প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন।
২০০১ সালে প্রার্থী ছিলেন-আওয়ামী লীগের প্রার্থী আবদুস সামাদ আজাদ, চার দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নান চার দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ।
২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নান ও আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ।
২০১৮ সালেও আসনে প্রার্থী ছিলেন- আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নান ও জমিয়তে উলামায়ে ইসলামের অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।
সেই ১৯৯৬ থেকে ২০২৬ দীর্ঘ এই পথচলার পর বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত কয়ছর এম আহমদ।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় বহু বছর পর বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হলো। এখন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করব।’
৩০ বছর, বিএনপি, প্রার্থী, জগন্নাথপুর, শান্তিগঞ্জবাসী, সুনামগঞ্জ-৩, জাতীয়, সংসদ, নির্বাচন