পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন
সিলেট নগরীরর শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর অসামাজিক কার্যকলাপ বন্ধে গত এক মাসে ৬টি হোটেল সিলগালা ও ৭২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (০২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া ৭২৫ জনের মধ্যে- চোর ৫৬ জন, ছিনতাইকারী ১৭ জন, মাদক ব্যবসায়ী ৬৩ জন, জুয়াড়ি ১২২ জন রয়েছেন। এরমধ্যে হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে আটক করা হয়েছে ১৯ জনকে।
এছাড়া একমাসে ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ ও ১৪ জন ভিকটিম উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা ১৭৩০ পিস, গাঁজা ০৪ কেজি ২২০ গ্রাম, বিদেশী মদ ৭১৩ বোতল, চোলাই মদ ১৪৫ লিটার ও ফেন্সিডিল ২১ বোতল।
উদ্ধার চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় পেয়াজ ৭ হাজার ৯শ ২০ কেজি, ভারতীয় ৩১ পিস কাতান শাড়ি, ভারতীয় ৩হাজার ৭শ ৪৩ পিস চকলেট, ভারতীয় মেন্টস রেনবো চকলেট ১ হাজার ৪শ ২৫টি, ভারতীয় ৪ লাখ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি ও ৩৬৩ পিস সাবান, ভারতীয় কম্বল ৬৪ পিস, ভারতীয় শাড়ি ২ হাজার ৭১পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬শ পিস, ভারতীয় ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি, বিদেশী সিগারেট ৭শ ৭০ প্যাকেট, ভারতীয় চা পাতা ৯হাজার ২শ ১৪ কেজি, ভারতীয় ১ হাজার ৪শ কেজি কেনু, ভারতীয় ৫২ বস্তা জিরা, মোবাইল হ্যান্ডসেট ২৬ টি।
সিলেট, পুলিশ, হোটেল সিলগালা, গ্রেপ্তার, অসামাজিক, কার্যকলাপ