০৫ মে ২০২৬

অপরাধ-বিচার

হবিগঞ্জে ওজনে মিষ্টি কম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন


হবিগঞ্জের নবীগঞ্জে ওজনে মিষ্টি কম দেয়াকে কেন্দ্র করে টর্চ লাইট জালিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজন এ ইমামবাড়ি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। 


পুলিশ জানায়, সম্প্রতি কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। এ সময়  ওজনে মিষ্টি কম দেওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সাদমান বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চ লাইট জালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী  সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।


আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রেন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, ওজন, মিষ্টি কম, কেন্দ্র, দুই গ্রামবাসী, সংঘর্ষ, আহত ৫০

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ