তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ন
বিএনপি নেতা সাহাব উদ্দিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ৫দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে শুনানি শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে -৯ এর একটি দল সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুট ছাড়াও চাঁদাবাজি ও দখলবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, সাদা পাথর লুটের ঘটনায় গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হয়।
সাদাপাথর, সিলেট, বিএনপি নেতা সাহাব উদ্দিন