১৯ এপ্রিল ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট-২ আসনে ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ভোটার সংখ্যা বেড়েছে ২০ হাজার ৭ জন। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। এ আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।

অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ২০ হাজারের বেশি।

এ আসনের মধ্যে বিশ্বনাথ উপজেলায় একটি পৌরসভা ও ৮ ইউনিয়নসহ এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ৯৯৬০৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৪৬৬৩ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৪ টি এবং ভোটকক্ষ রয়েছে ৩৫৮টি। 

এছাড়া ওসমানীনগর উপজেলায় ৮ টি ইউনিয়নসহ এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ৮৬৫৮৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৮৩৯৪৯ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮ টি এবং ভোটকক্ষ রয়েছে ৭১৮ টি। 

এসময় ক্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে একটি পৌরসভাসহ  ১২৮ ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৭১৮ টি এবং অস্থায়ী কক্ষ থাকবে ৫ টি ভোটকক্ষ।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় নির্বাচন, সিলেট-২, ভোটার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ