১৯ এপ্রিল ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট-১ আসনে ভোটার বেড়েছে ৪০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট-১ আসনে (সিটি করপোরেশন ও সদর) ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজারের বেশি। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৫১৯ জন, নারী ভোটার ৩ লাখ ২৪ হাজার ৬৩৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন।

অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ৪০ হাজার ১৫০ জন।

এ আসনের মধ্যে সিলেট সদর উপজেলায় সিলেট সিটি কর্পোরেশনের ১ থেকে ২৭ এবং ৩১ থেকে ৩৯ ওয়ার্ডে মোট পুরুষ ভোটার রয়েছেন ২৪৯৪৭৯ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২৩১৫৮৮ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৫২টি ও ভোটকক্ষ রয়েছে ৮৯৩ টি। এখানে সদর উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ১ টি ক্যান্টমেন্ট এলাকা নিয়ে এখানে মোট পুরুষ ভোটার রয়েছেন ১০০০৪০ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৩০৫১ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ৬৩ টি এবং ভোটকক্ষ রয়েছে ৩৬৪ টি। 

এছাড়া ৩৬টি সিটি ওয়ার্ডে মোট পুরুষ ভোটার রয়েছেন ৩৪৯৫১৯ জন এবং মহিলা পুরুষ ভোটার রয়েছেন ৩২৪৬৩৯ জন। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ২১৫টি ও ভোটকক্ষ রয়েছে ১২৫৭টি।   

এসময় ক্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে  ২১৫ ভোটকেন্দ্রে, স্থায়ী ভোটকক্ষ রয়েছে ১২৪১ এবং অস্থায়ী কক্ষ থাকবে ১৬ টি ভোটকক্ষ। 

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় নির্বাচন, সিলেট-১, ভোটার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ