যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে এই তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
এসজিএফএল সূত্র জানায়, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। পাশাপাশি কূপ থেকে উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজারদরে (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) আনুমানিক ৪,৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন সম্ভব হবে।
সংস্থার কর্মকর্তাদের মতে, এসজিএফএল-এর দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন, এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলমান।
এসজিএফএল আশা করছে, এসব কার্যক্রম সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম জানান, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাস পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই জেলা প্রশাসক কূপটি পরিদর্শন করেছেন। এখান থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।
উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩,৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।
হবিগঞ্জ, বাহুবল, গ্যাসক্ষেত্র, এসজিএফএল,