০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সাইফুর রহমান দেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট ব্যবস্থার প্রয়োগ না হলে দেশের অর্থনীতি টিকতো না। অথচ আওয়ামী লীগ তখন এর বিরোধিতা করেছিল। 

 

তিনি বলেন, ‘আজকের বাস্তবতা হলো-ভ্যাট ছাড়া বিশ্বের কোনো সরকারের টিকে থাকা সম্ভব নয়।’ 


শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

 

মঈন খান বলেন, ‘আমার বাবা ছিলেন সাইফুর রহমানের সহকর্মী, পরবর্তীতে আমিও তাঁর সহকর্মী হওয়ার সুযোগ পাই। এটি আমার জন্য সৌভাগ্যের। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। গবেষণা করলে আরও অনেক কিছু জানার সুযোগ পাওয়া যাবে।’


তিনি আরও বলেন, পাকিস্তান আমলে ম্যানেজমেন্ট উন্নয়নে গঠিত একটি কমিটিতে পূর্ব পাকিস্তান থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন সাইফুর রহমান।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নর্থইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. ইকবাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মাহবুব এলাহী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, আবুল কাহের শামীম প্রমুখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এর আগে বাদ জুমা নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ