হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩০ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ আমজাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহির হোসেনের সঞ্চালনায় একটি বর্ণাঢ্য র্যালী বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে পথসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের স্টিম রোলার চালিয়েছিল। তারা ভেবেছিল এভাবেই ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান আবু, প্রবীণ বিএনপি নেতা মোতাব্বির হোসেন, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, আকাদ্দস তালুকদার, ছাত্রনেতা শরীফ ঠাকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।