সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের।
দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, ‘অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই।‘
এ সময় মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ, ছাতক, বিট সভা