০৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেট মেট্রোপলিটন পুলিশের উন্নয়ন কাজ পর্যবেক্ষণে অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন


বাংলাদেশ পুলিশের ফিন্যান্স বিভাগের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোহাম্মদ আকরাম হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন। শনিবার সকালে তিনি এসব কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


সকাল ১০টায় অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আকরাম হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস পরিদর্শন করেন। এরপর নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর দেখতে যান। পরিদর্শনকালে তিনি উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ও করেন।


পরবর্তীতে অতিরিক্ত আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি হিসাব শাখার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন।


এরপর অতিরিক্ত আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রোন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মেট্রোপলিটন পুলিশ, উন্নয়ন কাজ, অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার, পুলিশ লাইন্স, ড্রোন কার্যক্রম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ