০৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / দিবস

সাবেক মন্ত্রী সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম ও তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান এম সাইফুর রহমান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাইফুর রহমান, মৃত্যুবার্ষিকী, মিলাদ, দোয়া, বিএনপি, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ