জগন্নাথপুরে বাড়ছে হামের প্রকোপ, ওষুধ সংকটে ভোগান্তিতে রোগীরা
দৈনন্দিন
প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
সিলেট মহানগরীর জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আল-আমিন। তিনি নলকট এলাকার আলী আসকরের ছেলে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রেম করে বিয়ে করা আল-আমিনের স্ত্রী মাসখানেক আগে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যান। এরপর স্ত্রী ফিরে না আসায় মানসিক কষ্ট থেকে আল-আমিন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের।
পুলিশ জানায়, শনিবার বেলা দুইটার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে আল-আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আল-আমিনের বুকের ওপর ব্লেডের কাটার মতো কয়েকটি দাগ দেখা গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বরাতে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমের বিয়ের পর সন্তাসহ মাসখানেক আগে নিহত আল-আমিনের স্ত্রী ঢাকায় চলে যান। আর ফিরে আসায় তিনি আত্নহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোহাম্মদ শামছুল হাবিব বলেন, ‘খবর পেয়ে শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
যুবকের মৃত্যু, ঝুলন্ত মরদেহ, জালালাবাদ থানা, আল-আমিন, স্ত্রী পলাতক, মানসিক কষ্ট