হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ১০:৫২ অপরাহ্ন
সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা-স্বাস্থ্য, যানজট নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলে হট টপিক ছিল পাথর লুট ইস্যু।
সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম রাজনৈতিক নেতৃবৃন্দদের তাঁর পূর্ণাঙ্গ ও আইনগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাম্প্রতিক সময়ে সংঘটিত পাথর কাণ্ডের সফল সমাধানের পর শিক্ষা, স্বাস্থ্য, ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান।
জেলা প্রশাসক আরও বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি প্রশাসনের সাথে একযোগে কাজ করেন তবে জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা প্রদান করা অনেক সহজ হবে। তিনি সকলের কাছে অবাধ ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, উপস্থিত রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকের সাথে তাদের সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সেবার মানোন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
বিএনপির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে লুটের তালিকায় তার নাম আসার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণের দাবি জানান তিনি।
বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, পর্যটন কেন্দ্রে দুর্বৃত্তায়নের বিপক্ষে শক্ত অবস্থানে থাকবে বিএনপি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, পাথর লুটের ঘটনায় নাম জড়ানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি তার।
রাজনীতিবিদদের সংশ্লিষ্টতা না থাকলে পাথর লুট কীভাবে হল, প্রশ্ন বিএনপির জ্যৈষ্ঠ নেতা আব্দুর রাজ্জাকের।
আরিফুল হক চৌধুরী সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন। পাশাপাশি হকার সমস্যা ও জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। নবনিযুক্ত জেলা প্রশাসককে সিলেটের সার্বিক কল্যাণে আগ্রহের সাথে কাজ করার আহ্বান জানান।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, মাদক, চোরাচালান সহ সীমান্তে অপকর্ম রোধে প্রশাসনকে কাজ করার অনুরোধ জানান। সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নজরদারির আহ্বান জানান। সাম্প্রতিক পাথরকান্ডে নাম আসায় কষ্ট পেয়েছেন দলটির নেতারা, যোগ করেন তিনি।
সিলেট মহানগর জামায়াত আমীর ফখরুল ইসলাম বলেন, পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটেরা চক্র ধ্বংস করায় দেশ বিদেশে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। দুদকের বরাত দিয়ে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশে ব্যক্তি হিসেবে অপমানিত হয়েছেন তিনি। এ ব্যাপারে ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থান সম্পর্কে প্রশাসনকে খোঁজ খবর নেওয়ার দাবি জানান তিনি। লুটকাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবিও রাখেন এই জামায়াত নেতা।
আর জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান জানান, লুটের কান্ড লুকাতে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের নাম জড়ানো হয়েছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা পরিষ্কার করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি।
এনসিপি আহবায়ক নাজিম উদ্দীন শাহান তার বক্তব্যে পাথরকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পাথরকান্ডে দুদকের প্রতিবেদনে তাঁর নাম আসলেও তিনি এসবে জড়িত নন, জানান তিনি।
পাথর লুটে রাজনৈতিক নেতাদের নাম জড়ানোয় ক্ষোভ জানিয়েছে গণ অধিকার পরিষদ। বৈধ পন্থায় লিজের মাধ্যমে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের পক্ষে দাবি দলটির।
আর এবি পার্টির মহানগরের সদস্য সচিব রেজাউল করিম সোয়েব বলছে, দুদকের প্রতিবেদন ভুল হলে কারা এ ঘটনায় জড়িত তাদের নামের তালিকা ১মাসের মধ্যে প্রকাশের দাবি জানান৷
এছাড়া রাজনৈতিক নেতারা বলেন, প্রশাসনের সকল উন্নয়নমূলক কাজে তারা সর্বদা পাশে থাকবেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা আরও বেশি উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
সভাটি অত্যন্ত সুসংগঠিত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে সকলেই জেলার সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপারও।
সবশেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, পাথরকান্ডে দুদকের তদন্ত প্রতিবেদন কীভাবে পত্র-পত্রিকায় এল সে বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সিলেটের ৬ লেনের সড়কের কাজ দ্রুত শেষ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আগামীকাল চিঠি প্রেরণের আশ্বাস দেন। নদী খনন, যানজট, আইনশৃঙ্খলা সকল বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ শেষ হলে একটি সংবাদ সম্মেলন করবেন। এছাড়াও পর্যটনের সমৃদ্ধিতে প্রযুক্তিগত উন্নয়নের কথা জানান তিনি।