তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন
সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ডালিম মিয়া আগে থেকেই বিবাদীদের চেনাজানা ছিলেন। তারা একটি চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং ডালিমকে বারবার অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু ডালিম এতে রাজি না হয়ে উল্টো পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেন।
গত ৭ আগস্ট রাতে ক্বীন ব্রিজ এলাকায় এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বিবাদীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় কালা মনির ডালিমের বাম উরুতে ছুরিকাঘাত করেন এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা ডালিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট দুপুরে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের মা সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে কালা মনিরকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট খুন, ক্বীন ব্রিজ হত্যা, গ্রেপ্তার