২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

একাত্তরের মানবতা বিরোধী রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের কঠোর অবস্থান: রাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ১:৪০ অপরাহ্ন


একাত্তরে মানবতা বিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

এর আগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। এতে অংশ নেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ। 

এ সময় তিনি আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।’

এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানা ভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, ছাত্রদল, রাকিবুল ইসলাম রাকিব,নিষিদ্ধ ছাত্রলীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ