০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া খেলতে গিয়ে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ১:১০ অপরাহ্ন


সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দক্ষিণ সুরমায় অনলাইন ‘তীর শিলং’ জুয়া খেলতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। রোববার (  সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁদনীঘাট এলাকার পাকি মিয়ার রিকশা গ্যারেজের সামনে ফাঁকা জায়গা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুরের আবুল কাশেম (২৮) ও আবু বক্কর (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মো. আক্তার মিয়া (৩৫) এবং সিলেটের মোগলাবাজারের মো. সাবেক আহম্মদ (২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই চারজন প্রকাশ্যে বসে অনলাইনে জুয়া খেলছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট মহানগর, আটক, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ