তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৩:০০ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নৌপথে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তারকরেছে র্যাব-৯।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজমল হোসেন উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে এবং চাঁদাবাজি মামলার প্রধান আসামী হিসেবে পরিচিত। এ ছাড়া আটকরা হলেন, লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।
তদন্তে জানা গেছে, আজমলের নেতৃত্বে একটি দণ্ড নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজি করে আসছিল। এ নিয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা নং-১৩ (০৭-০৭-২০২৫) দায়ের করেন সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের রোববার দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ‘চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
সিলেট,গোয়াইঘাট, গ্রেপ্তার, র্যাব, পুলিশ