০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ট্রাকসহ আটক ১, থানায় মামলা

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ৮:১৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি ছড়া ও খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাকভর্তি প্রায় ১০০ ঘনফুট সিলিকা বালুও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা বাজার এলাকার শ্রীমঙ্গল-মীরপুর পাকা সড়ক থেকে অবৈধ বালুবাহী একটি ৩ টন ধারণক্ষম ট্রাক আটক করা হয়। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ড-১১-০১৭০।

এ সময় ঘটনাস্থল থেকে রিংকু সরকার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রিংকু সরকার উপজেলার ডিগাপাড়া, মতিগঞ্জ এলাকার সুরঞ্জন সরকারের ছেলে।

পুলিশ জানায়, আটককৃত রিংকু সরকার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

ঘটনাস্থল থেকে ট্রাক ও বালু জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম। 

তিনি জানান, 'গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।' 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, আটক-গ্রেপ্তার, অভিযান, পুলিশ, বালু উত্তোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ