তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়াকে (৬০) আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াহিয়া চৌধুরী পূর্বে দিরাই উপজেলার আলোচিত জারুলিয়া ঘোড়ামারা জলমহালের ‘থ্রিপল মার্ডার’ মামলার অন্যতম আসামি ছিলেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, ভূমি জালিয়াতি ও জলমহাল দখলসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
দিরাই ডেভিল হান্ট, ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তা্ মৎস্যজীবী লীগ নেতা আটক