০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মধ্যনগরে পুলিশের অভিযানে ৫ বালুবোঝাই নৌকা জব্দ, আটক ১৫

প্রতিনিধি,মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অনুমোদনহীন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পুলিশের পৃথক দুই অভিযানে ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (১ আগষ্ট ) সকাল সাড়ে ৭টা থেকে এ অভিযান শুরু করে মধ্যনগর থানা পুলিশ। প্রথম অভিযান চালানো হয় সদর ইউনিয়নের তোলীপাড়া এলাকায়, এরপর সকাল ৯টা ৪০ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় মধ্যনগর বাজারসংলগ্ন আখড়াঘাট এলাকায়। অভিযানে প্রায় ১ হাজার ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

প্রথম অভিযানে আটক হয়েছেন, সেলিম মিয়া (৪৫), শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), নুরুজ্জামান (৪০), হবি মিয়া (৪০), কাবুল মিয়া (৩৮) ও ফেরদৌস (৪০)। এঁদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

অপর অভিযানে আটক হন, হবিকুল (৩৫), নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮) ও জাহাঙ্গীর মিয়া (৩২)। সবাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মধ্যনগর, সুনামগঞ্জ, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ