খালেদা জিয়ার দৃঢ়তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি উপাচার্য
রাজনীতি
প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ২:০৩ অপরাহ্ন
সংসদীয় আসনভিত্তিক জনসংখ্যা ও ভোটার সংখ্যা বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৩ আসনে বড় ধরনের পরিবর্তন আসছে।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।
তিনি বলেন, “সীমানা পুনর্নির্ধারণ আইন, ২০২১-এর ৬ ধারার ভিত্তিতে ২০২২ সালের আদমশুমারি ও হালনাগাদ ভোটার তালিকা পর্যালোচনা করে কমিশনের কারিগরি কমিটি এই প্রস্তাবনা দেয়।”
নতুন খসড়া অনুযায়ী, সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড—২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২—কে সিলেট-১ আসন থেকে কেটে সিলেট-৩ আসনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে সিলেট-৩ আসনের সীমানা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে।
এবারের প্রস্তাবে আসনপ্রতি গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। এই ভিত্তিতে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় সেখানে একটি নতুন আসন যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে, বাগেরহাটে ভোটার কম থাকায় একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।
যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো—
পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮; বাগেরহাট-২, ৩।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “গাজীপুরে আসন বাড়ানো এবং বাগেরহাটে কমানোর প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য রক্ষার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, চূড়ান্তভাবে সীমানা নির্ধারণ শেষে এই সীমানা অনুযায়ীই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন, সিলেট, সিলেট সিটি করপোরেশন