তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
সিলেট নগরীর জিন্দাবাজারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারের সময় ২০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ফেনসিডিলগুলো প্লাস্টিকের বস্তায় ভরে শিশুদের পায়জামা ও বিভিন্ন রঙের আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে মোড়ানো অবস্থায় লুকিয়ে রেখেছিল এবং সেগুলো পার্সেল করতে এসেছিল। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মো. আরমান (৩৪), পিতা- মো. মোতালিব, মো. নাদিম মিয়া (৪১), মো. ইমন (২৭)
র্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”
সিলেটে ফেনসিডিল উদ্ধার,জিন্দাবাজার মাদক পাচার,র্যাব-৯ অভিযান,কুরিয়ার সার্ভিসে মাদক