কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুলাই) রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেল তোফায়েল আহমেদ (২৫), নোয়াগাঁও গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আলী হোসেন (৩৫) ও একই গ্রামের লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, ‘থানা পুলিশের একটি টিম সফলভাবে এ অভিযান পরিচালনা করে অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার (২৯ জুলাই) সুনামগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, ইয়াবা, মাদক, মাদকবিরোধী অভিযান