তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে মহানগরীর তালতলার ‘ছাদী গেস্ট হাউস’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাদী গেস্ট হাউসের ২য় তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট ডিবি অভিযান, তালতলা ছাদী গেস্ট হাউস, অনৈতিক কাজ সিলেট, সিলেট হোটেল গ্রেপ্তার, কোতোয়ালী থানা অভিযান