তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় চার বস্তায় ৪৬ কেজি গাঁজার চালানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলঅই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব গাজা উদ্ধার করা হয়েছে।
এসময় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, উপজেলার উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬) ও দৌলতপুর গ্রামের বাসিন্দা উজ্জলা বেগম (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজার চালানসহ জহিরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টায় ১ কেজি গাঁজাসহ উজ্জলা বেগম নামে আরেক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গাঁজার একটি বড় চালান শাল্লা আসার খবর পেয়েই আমরা অভিযান পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করার প্রেরণ করা হয়েছে।
গাজা উদ্ধার