০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১০:২৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির ঘটনায় দায়ের করা মামলায় রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাজিব তালকুদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব তালকুদার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত রনধীর দাশ তালকুদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'

উল্লেখ্য, গতবছরের ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর বিএনপি কার্যালয় হামলা,যুবলীগ নেতা গ্রেপ্তার,রাজিব তালকুদার গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ