তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থকে (৩১) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে দিরাই থানার পুলিশের একটি দল তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সুমন পুরকায়স্থ দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দিরাই থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।'
দিরাই, ছাত্রলীগ, গ্রেপ্তার