১৪ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল : আনিসুল হক

প্রতিনিধি, মধ‍্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে দাবি করে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেছেন, 'এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসবে এ বাস্তবতা তাদের আতঙ্কিত করছে।'

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক। তিনি দলকে শৃঙ্খলায় রাখতে কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যদি দলীয় পরিচয়ে অপকর্ম করে, তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী এসব বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। হাওরের মানুষ এখন অনেক সচেতন, তারা ধোঁকায় পড়বে না।'

আনিসুল হক বলেন, 'তারেক রহমান দেশের একমাত্র নেতা যিনি প্রবাসে থেকেও জনগণের সঙ্গে হৃদয়ের বন্ধনে আবদ্ধ। তিনি প্রতিনিয়ত দেশের মানুষের অধিকার রক্ষায় লড়ছেন, আর এ কারণেই তার জনপ্রিয়তা দিন দিন আকাশছোঁয়া হয়ে উঠছে। যা একটি গোষ্ঠীর গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে।'

জনসভায় বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরে আনিসুল হক বলেন, 'এই রূপরেখা কেবল রাজনৈতিক দলীয় পরিকল্পনা নয়, বরং একটি গণমুখী রূপকল্প—যেখানে রয়েছে স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি।'

সভায় তিনি লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দোয়া ও সমর্থন চান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু ও কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মো. মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, মধ্যনগর যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল জলিল এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পী হাসান প্রমুখ।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ