তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন
সিলেট নগরের আরামবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে নিশাত ফাতেমা চৌধুরী (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) কে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, স্ত্রীকে নির্যাতনের পর হত্যার চেষ্টা করা হয়। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন স্বামী। তবে পুলিশ বলছে, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ সূত্রে জানাযায়, গত ১৪ জুলাই (সোমবার) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন স্ত্রী নিশাতকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের কপাল, গলা, হাতের তালু ও বাহুসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। ১৬ জুলাই ভোর ৪টা থেকে ৪টা ৩০ এর মধ্যে নিশাতের ‘আত্মহত্যা’ করেছেন বলে স্বামী ফোনে নিহতের ফুফাতো ভাইকে জানান। পরে আত্মীয়স্বজন গিয়ে নিশাতের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ সকালেই দিকে ঘটনাস্থলে যায়। উপস্থিত হয়ে এসআই হালিমা আক্তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের শরীরে স্পষ্টভাবে মারধরের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিনই শাহপরাণ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
গ্রেপ্তার সফি আহমদ চৌধুরী সুমন জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরীর ছেলে।
ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'মামলার তদন্ত চলছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।'
হত্যা, আটক, পুলিশ, সিলেট