১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন
আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস। একইসঙ্গে অনেক স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণ ও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ অতিভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া গত ২৪ ঘণ্টায় (১৪ জুলাই ভোর ৬টা থেকে ১৫ জুলাই ভোর ৬টা) সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি।
তবে আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেটের আবহাওয়া পূর্বাভাস,সিলেটে বৃষ্টির সম্ভাবনা,সিলেট আজকের তাপমাত্রা