২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

শুক্রবার সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন

ছবিঃ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেটে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। 

 

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী বাসিয়া খাল পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর দুপুর ১টায় শেখঘাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন।

 

দুপুর আড়াইটায় তিনি টিলাগড়ে প্রয়াত অধ্যাপক সৈয়দ মকসুদ আলী এবং কাজীটুলায় প্রয়াত শামীম খানের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

বিকেল সাড়ে ৩টায় হাটখোলা ইউনিয়ন বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। পরে বিকেল ৫টা ২০ মিনিটে কালীঘাট ব্যবসায়ী সমিতির সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময় করবেন তিনি


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সফর, বাসিয়া খাল, শেখঘাট জামে মসজিদ, বিএনপি সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ