০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে চা দিতে দেরি হওয়ায় খুন, প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৮:৩১ অপরাহ্ন


সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা দিতে দেরি হওয়ায় এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশ প্রধান আসামী আব্বাসকে গ্রেপ্তার করেছে। নিহত দিনার আহমেদ রোহানের ভাই রেজু মিয়া এই ঘটনার পর কোতোয়ালী থানায় ৫ জনকে আসামী করে, অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা প্রধান আসামী আব্বাসকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।'

নিহত দিনার আহমেদ রোহান সিলেটের দক্ষিণ সুমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে। তিনি কাজির বাজারের একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন রোববার সকালে চা পরিবেশনে বিলম্ব হওয়ায় আব্বাসের সঙ্গে রোহানের কথা কাটাকাটি হয়। এরপর আব্বাস তার ছেলেসহ কয়েকজন সহযোগী নিয়ে পুনরায় ওই দোকানে এসে রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রোহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, কাজিরবাজার, খুন, আসামী, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ